ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নাম ব্যবহার করে “সোহরাওয়ার্দী উদ্যানে রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ কর্তৃক ঢাবি ছাত্র নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল” শিরোনামে একটি ভিত্তিহীন ইভেন্ট তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ইভেন্টের সাথে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির কোন সম্পৃক্ততা নেই। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব গুজব ও ভিত্তিহীন সংবাদ বিশ্বাস না করে সকলকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি।