1. admin@weeklyprekkhapot.com : admin :
নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এর সঙ্গে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এর সঙ্গে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত
নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এর সঙ্গে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে আজ সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তোমোহিদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে জাইকার অর্থায়নে বাংলাদেশের পরিবহন খাতে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্য প্রকল্পগুলোর মধ্যে ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর অধীনে পরিচালিত মেট্রোরেল, চট্টগ্রাম-কক্সবাজার উন্নয়ন প্রকল্প, কাঁচপুর ২য় সেতু, মেঘনা ২য় সেতু, গোমতী ২য় সেতু এবং যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রকল্পসমূহ।

প্রতিনিধিদল প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি, সময়সীমা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। জাইকার প্রতিনিধিদল নবনিযুক্ত মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তাঁর নেতৃত্বে দেশের পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, এসব অবকাঠামো প্রকল্প দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং জাইকার অব্যাহত সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও পরিবহন খাতের উন্নয়নে জাপান সরকার ও জাইকার অনবদ্য ভূমিকা পালনের জন্য নৌপরিবহন মন্ত্রী জাপান সরকার ও জাইকার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park