নওগাঁ, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
নওগাঁ জেলার ধামইরহাট এলাকা থেকে হেরোইন’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি-৩ এর গোয়েন্দা দল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ধামইরহাট থানাধীন জাহানপুর এলাকায় উল্লেখিত মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল একই তারিখ ৫.৩০ মিনিটে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন জাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, ফরমান মন্ডল (৫৪), পিতা-মৃত আজিবর মন্ডল, সাং-বড় নারায়ণপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট। ফরমানকে আটক করে।
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মাদক ব্যবসায়ীকে তল্লাশী করে তার নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫৫ গ্রাম হেরোইন (যার মূল্য অনুমান ৫৫ হাজার টাকা, ০১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৩,৩৬০ টাকা উদ্ধার করতঃ উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি ফরমান চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ নওগাঁ এবং জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
আসামিকে জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে ও বলে যে, অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে ।