1. admin@weeklyprekkhapot.com : admin :
বরিশালে তথ্য কর্মকর্তাদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বরিশালে তথ্য কর্মকর্তাদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময়

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯২ বার পঠিত
বরিশালে তথ্য কর্মকর্তাদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময়। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

বরিশাল, ২১ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগে কর্মরত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের তথ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনেক বড় একটি মন্ত্রণালয় এবং এর কাজের পরিধি ব্যাপক।

এসময় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং দাপ্তরিক কার্যক্রমকে বেগবান করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় তথ্য কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং দপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে মন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান, রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার ফারজানা ইসলাম ও বিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল হান্নান অংশগ্রহণ করেন। এসময় বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমা, সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীরসহ বরিশাল জেলা তথ্য অফিস ও বাংলাদেশ বেতার, বরিশালের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park