1. admin@weeklyprekkhapot.com : admin :
নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯০ বার পঠিত
নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর। ছবি : প্রেক্ষাপট

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট):
নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম এমপি
নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ দ্রুততার সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও এর আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি এবং মো: রাজিব আহসান, এমপি উপস্থিত ছিলেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা সহ্য করা হবে না। কোনো আইনি জটিলতা বা সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো প্রকল্পে কাজ বিলম্বে সম্পন্ন হলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে। জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের গুণগতমান অবশ্যই মানসম্মত হতে হবে।

দেশের অর্থনীতিতে নৌপরিবহন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নৌপরিবহন ও রেলপথ সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের জন্য নির্দেশ দিয়েছেন। নৌখাতে দৃষ্টান্তমূলক ও যুগোপযোগী পরিবর্তন আনার মাধ্যমে যাত্রীদের নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ের সকল কার্যক্রম দেশ ও জনগণের স্বার্থে পরিচালিত হবে। আমরা কর্তৃত্ববাদী রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চাই না; প্রকৃত অর্থেই জনগণের সেবক হতে চাই। জনগণের স্বার্থ রক্ষাই আমাদের একমাত্র লক্ষ্য। তিনি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আগামী ১৮০ দিনের জন্য বাস্তবায়নযোগ্য কর্মসূচি প্রণয়নের নির্দেশ দেন।

আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করে মন্ত্রী আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গত ঈদের ন্যায় এবারও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।

মতবিনিময় সভায় নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি-সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park