1. admin@weeklyprekkhapot.com : admin :
জনগণের জানার অধিকারকে সুরক্ষিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জনগণের জানার অধিকারকে সুরক্ষিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০১ বার পঠিত
জনগণের জানার অধিকারকে সুরক্ষিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ছবি : প্রেক্ষাপট

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট):
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের জানার অধিকারকে সুরক্ষিত করতে হবে। মত প্রকাশের স্বাধীনতার জন্য নির্বাচনী ইশতেহারের ৩১ দফার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে স্বাধীন কমিশন বাস্তবায়নের মাধ্যমে। এলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নিবেদিতভাবে কাজ করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর দপ্তরে যোগদান উপলক্ষ্যে সচিবালয়ে মন্ত্রণালয়ের নতুন সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এসময় সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, কার্যকর তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে সমাজে ভিন্ন মতকে সঠিকভাবে প্রবাহিত করাই তথ্য মন্ত্রণালয়ের কাজ। তিনি বলেন, নির্বাচনের আগে দেশে ফিরে প্রধানমন্ত্রী জনগণের সামনে যে প্ল্যান বা পরিকল্পনা তুলে ধরেছেন তার বাস্তবায়ন অগ্রগতি যথাসময়ে জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে তথ্য মন্ত্রণালয়কে।

তিনি আরও বলেন, প্রযুক্তির বিকাশের সাথে সাথে সত্য প্রকাশের যে চ্যালেঞ্জগুলো সামনে আসছে সেগুলোকে প্রযুক্তি দিয়েই মোকাবেলা করতে হবে। নিউমিডিয়ার শক্তিকে কাজে লাগাতে হবে।

সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দেশের স্বার্থে সকলে মিলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় ও পরিচিতিমূলক এ সভায় নবনিযক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park