ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট):
বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি), রোজ খবর ও ভার্চুয়াল ক্লাবের উদ্যোগে মঙলবার ও বুধবার দুদিনব্যাপী রমজানের খাদ্য পণ্য চৌধুরী পাড়া, মালিবাগ, বাডডা, রামপুরা, মগবাজার, মহাখালী, যাত্রাবাড়ী, মেরাদিয়ার সাধারণ মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।
চৌধুরী পাড়া মালিবাগে বিএনইজি’র কার্যালয়ে ইফতারের খাদ্য পণ্য বিতরণ উদ্বোধন করেন বিএনইজি’র সভাপতি ও রোজ খবরের চিপ নিউজ এডিটর বাদল চৌধুরী।
এসময় তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড, রোজ খবর ও ভার্চুয়াল ক্লাবের উদ্যোগে রমজানের খাদ্যপণ্য সাধ্যমত বিতরণ করা হচ্ছে। সাতাশ রোজায় ঈদের কাপড়, সেমাই, লাচ্ছা, চিনি, দুধ, সাবান ইত্যাদি প্রতি বছর বিতরণ করা হয়। এবছরও হতে পারে।
তিনি আরও বলেন, দেশের নাগরিক হিসেবে যাদের যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে অসহায়দের পাশে দাঁড়ানো উচিত তাহলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব ও দেশ ও দশের কল্যাণ হবে।
এতে বক্তব্য রাখেন নিউজ এডিটরস গিল্ডের সিনিয়র কার্যনির্বাহী সদস্য আলী আশরাফ আখন্দ, ভার্চুয়াল ক্লাবের প্রতিষ্ঠাতা ও যায় সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক খালেক খান এবং প্রবীণ সাংবাদিক আনিসুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যায় সময়ের সহযোগী সম্পাদক নাজনিন আক্তার, নিউজ এডিটরস গিল্ডের নির্বাহী সদস্য মিজানুর রহমান, সদস্য মেহেরুন আশরাফ, রিপন হাওলাদার, আজিনুননাহার, ওমর ফারুক, সোহেল মুন্সি, সাব্বির হোসেন প্রমূখ।