1. admin@weeklyprekkhapot.com : admin :
ঢাবি থেকে ১৮ গবেষকের পিএইচডি ও ১০ জনের এমফিল ডিগ্রি অর্জন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঢাবি থেকে ১৮ গবেষকের পিএইচডি ও ১০ জনের এমফিল ডিগ্রি অর্জন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার পঠিত

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট):
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সম্প্রতি ১৮ জন গবেষক পিএইচডি, ১০ জন এমফিল এবং একজন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন।

গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে কাজী ফারজানা আফরীন, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধীনে রত্না রানী দাস, দর্শন বিভাগের অধীনে মন্দিরা চৌধুরী, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে আনিতা হেলেন, সংগীত বিভাগের অধীনে মো. রওশন আলম, অণুজীব বিজ্ঞান বিভাগের অধীনে মো. আব্দুল বারী, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে মোছা. উম্মে হাবিবা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধীনে মো. হাবিবুর রহমান, গণিত বিভাগের অধীনে সায়মা সুরাইয়া, রসায়ন বিভাগের অধীনে নার্গিস পারভীন, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধীনে সামশাদ নওরীণ ও সুলতানা শাহীদা আবেদীন, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে মো. সাহেদুল ইসলাম, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে শফিকুল ইসলাম ফয়সল, আইন বিভাগের অধীনে গোবিন্দ চন্দ্র মন্ডল, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধীনে মো. মাসুদুর রহমান এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে সাঈদা হক ও নাসরিন সুলতানা।

এমফিল ডিগ্রিপ্রাপ্তরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে মুহাম্মদ আবদুল আজিজ ও ফারহানা সিদ্দিকী, দর্শন বিভাগের অধীনে শামীমা আক্তার সুমা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধীনে রাগীব নাঈম, অর্থনীতি বিভাগের অধীনে আজিমা বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে মোসাম্মৎ খোদেজা বেগম, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগের অধীনে তাহসিনা তাবাসসুম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে মাসনাদৌল-ফেরদৌস ও তারান্নুম ফাতেমা চৌধুরী এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে জান্নাতুল আফরোজ।

অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের অধীনে নাজরা মাহজাবীন সাবেত ডিবিএ ডিগ্রি অর্জন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park