1. admin@weeklyprekkhapot.com : admin :
নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় তারেক রহমানকে সার্ক জার্নালিস্ট ফোরামের অভিনন্দন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় তারেক রহমানকে সার্ক জার্নালিস্ট ফোরামের অভিনন্দন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পঠিত

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে সার্ক জার্নালিস্ট ফোরামের (এসজেএফ) বাংলাদেশ চ্যাপ্টার।

এসজেএফ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নাসির আল মামুন এবং সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান (শিহাব) গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বার্তায় এই অভিনন্দন জানান।

তারা বলেন, এই বিজয় জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্রের লড়াইয়ে তারেক রহমানের আপসহীন নেতৃত্বের প্রতিফলন। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে।

তারা আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা জোরদার করা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনের লক্ষ্যে কাজ করবে।

এসজেএফ নেতারা আরও বলেন, দেশের নতুন নেতৃত্ব আঞ্চলিক সহযোগিতা, বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) কাঠামোর আওতায় সহযোগিতা জোরদার করাতে বাংলাদেশের প্রতিশ্রুতি বজায় রাখবেন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধির জন্য প্রতিবেশি দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বৃদ্ধি করবেন।

অভিনন্দন বার্তায় নতুন সরকারের সাফল্য এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park