1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে নানা আয়োজনে বসন্ত বরণ অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে নানা আয়োজনে বসন্ত বরণ অনুষ্ঠিত

মো: হাবিবুর রহমান:
  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৯ বার পঠিত
সিরাজদিখানে নানা আয়োজনে বসন্ত বরণ অনুষ্ঠিত

মোঃ হাবিবুর রহমান:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনে বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ মহিউদ্দিন আহম্মেদ।
উপজেলার মালখানগর ইউনিয়নবাসীর আয়োজনে মালখানগর ডিগ্রি কলেজ মাঠে বসন্ত উৎসবের উদ্বোধন করেন- যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ।
মালখানগর ইউনিয়ন যুবলীগ সভাপতি হাজী মকবুল হোসেন আনুর সভাপতিত্বে ও আহসানুল ইসলাম আমিনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- মালখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানজিদা আক্তার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক বাবু সুবীর চক্রবর্তী, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম, বিক্রমপুর জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটু এবং শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বসন্ত উৎসব উপলক্ষে মাঠে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড, নানা প্রকার মুখরোচক খাবারের সমাহার ঘটে। এসময় নানা সাঁজে নারী,পুরুষ ও শিশুরা উতসবের আনন্দে মেতে উঠে।
পাশাপাশি সকাল ১০টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত রেডিও, টেলিভিশনসহ বিভিন্ন ব্যান্ডের শিল্পীগন মাঝে মাঝে বিরতি দিয়ে গান পরিবেশন করছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park