1. admin@weeklyprekkhapot.com : admin :
তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পঠিত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট):
জাতীয় নির্বাচনে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ের পর নরেন্দ্র মোদি তার অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই শুভেচ্ছা বার্তা শেয়ার করেন।

বার্তায় মোদি বলেন, ‘বাংলাদেশে সংসদীয় নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাই।’

এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন বলেও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।

বার্তায় তিনি আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ভারত সবসময় সমর্থন দিয়ে যাবে।’

মোদি আরও বলেন, ‘দ্বিপক্ষীয় বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং যৌথ উন্নয়ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে আমি আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park