1. admin@weeklyprekkhapot.com : admin :
অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : ইসি সানাউল্লাহ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : ইসি সানাউল্লাহ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট):
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে সপরিবারে ভোট দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি সপরিবারে ভোট দিতে এসেছি। সত্যিকার অর্থে সারাজীবন চাকরি করেছি ভোট দেওয়ার সুযোগ হয়নি। প্রথমবারের মতো ভোট দিলাম। আমার পরিবারের সকলেই এসেছেন। আমার গ্র্যান্ডস সানকে আপনারা দেখেছেন। তাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্যই আমরা কাজ করছি। আলহামদুলিল্লাহ নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমি দেখলাম প্রথম ঘন্টায় ১৫০ জন ইতোমধ্যে এই কেন্দ্রে ভোট দিয়েছেন। আমি এজেন্টদের সাথে কথা বললাম। তারাও অত্যন্ত সন্তুষ্ট ভোটের পরিবেশ নিয়ে। যেভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা আসছেন ভোট দিয়ে চলে যাচ্ছেন। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হবে। সারাদেশেই আমি যে প্রাথমিক ফিডব্যাক পেয়েছি অত্যন্ত সুন্দরভাবে ভোট হচ্ছে।

তিনি বলেন, গ্রামাঞ্চলেও আমরা যেটা খবর পাচ্ছি কোন কোন জায়গায় ইতোমধ্যে প্রচুর ভোটারদের ভিড় রয়েছে। তবে জেনারেলি স্পিকিং আমরা আজ এখনো পর্যন্ত কোন অভিযোগ পায়নি-কেউ ভোট দিতে আসতে বাধাগ্রস্ত হচ্ছেন বা ভোট দিতে আসতে চাচ্ছেন না এমনটা নেই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park