1. admin@weeklyprekkhapot.com : admin :
সুপ্রিমকোর্ট বার নির্বাচনে আওয়ামী সমর্থিত সভাপতি প্রার্থী সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

সুপ্রিমকোর্ট বার নির্বাচনে আওয়ামী সমর্থিত সভাপতি প্রার্থী সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৯ বার পঠিত
সুপ্রিমকোর্ট বার নির্বাচনে আওয়ামী সমর্থিত সভাপতি প্রার্থী সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল

নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) নির্বাচনে আওয়ামী সমর্থিত সভাপতি প্রার্থী সিনিয়র এডভোকেট আবু সাঈদ সাগর ও সম্পাদক প্রার্থী সিনিয়র এডভোকেট শাহ মঞ্জুরুল হক।
আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ কার্যকরী কমিটির নির্বাচন। এই নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার মোট ভোটার সংখ্যা প্রায় ৮ হাজার। নির্বাচনে আওয়ামী সমর্থিত সভাপতি প্রার্থী আবু সাঈদ সাগর ও সম্পাদক শাহ মঞ্জুরুল হক।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলের চূড়ান্ত প্রার্থীরা হলেন-সভাপতি পদে সিনিয়র এডভোকেট আবু সাঈদ সাগর, সহ-সভাপতি পদে এডভোকেট রমজান আলী শিকদার ও ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু,
সম্পাদক পদে সিনিয়র এডভোকেট শাহ মঞ্জুরুল হক, ট্রেজারার এডভোকেট মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির ও ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। ৭টি সদস্য পদে ব্যারিস্টার সৌমিত্র সরদার রনী, এডভোকেট মো. খালেকুজ্জামান ভূঁইয়া, এডভোকেট রাশেদুল হক খোকন, এডভোকেট মাহমুদা আফরোজ, এডভোকেট বেলাল হোসেন শাহীন, এডভোকেট খালেদ মোশাররফ রিপন ও এডভোকেট রায়হান রনি।
মনোনয়ন চূড়ান্ত করতে ১৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপির সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের এক সভায় প্রার্থীতা চূড়ান্ত করা হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সিনিয়র এডভোকেট মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, এটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এডভোকেট এ এম আমিন উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, সাবেক খাদ্য মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মো. কামরুল ইসলাম এমপি, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র এডভোকেট মো মোমতাজ উদ্দিন ফকির, সাবেক রেলপথ মন্ত্রী ও সুপ্রিমকোর্ট বার এর সাবেক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী সুপ্রিমকোর্ট বার এর সাবেক সম্পাদক এডভোকেট মাহবুব আলী, অতিরিক্ত এটর্নি জেনারেল সুপ্রিমকোর্ট বার এর সাবেক সম্পাদক এসএম মুনির, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির সভাপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মোখলেছুর রহমান বাদল প্রমূখ সভায় উপস্থিত ছিলেন।
ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বাসসকে এ তথ্য জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park