1. admin@weeklyprekkhapot.com : admin :
মিডিয়াকর্মীদের সহযোগিতায় আমরা সবসময় পাশে আছি : সচিব আখতার আহমেদ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

মিডিয়াকর্মীদের সহযোগিতায় আমরা সবসময় পাশে আছি : সচিব আখতার আহমেদ

।। ফরহাদ হোসেন ।।
  • আপডেট সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পঠিত

ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট):
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়ির সচিব আখতার আহমেদ বলেছেন, মিডিয়াকর্মীদের সহযোগিতা করার জন্য আমরা সব সময় পাশে আছি। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঠিক তথ্য তুলে ধরব।

সিনিয়ির সচিব আখতার আহমেদ বুধবার (১০ ফেব্রুয়ারি) গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য অধিদপ্তরের মিডিয়া সেন্টার উদ্বোধনকালে এই প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিদেশি সাংবাদিকদের সহায়তায় বিমান বন্দরে একটি হেল্প ডেস্কও খোলা হয়েছে। এসময় অনুষ্ঠানে সভাপতি হিসেবে তথ্য ও সম্পচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম এবং প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর উপস্থিত ছিলেন।

আখতার আহমেদ বলেন, নির্ভুলভাবে ভোটার তালিকা হালনাগাদ করা, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ইত্যাদি কাজগুলো এবার খুবই চ্যালেঞ্জিং ছিল। আমরা পর্যায়ক্রমে এগুলো সম্পন্ন করেছি। ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা তৈরি আছি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, অপপ্রচার ও অপতথ্য রোধ করে আপনারা সঠিক তথ্য তুলে ধরুন । ভোটের ফলাফল গণনার সময় সম্পর্কে তিনি বলেন, কোন অবস্থাতেই ফলাফল প্রয়োজনের তুলনায় দীর্ঘায়িত হবে না।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সভাপতির বক্তৃতায় বলেন, এই মুহূর্তে দায়িত্বশীল সাংবাদিকতা জাতীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক ঘটনা নয়; জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করার ক্ষেত্রে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। এপর্যন্ত নির্বাচন উপলক্ষ্যে ১৯টি দেশ থেকে আমাদের এখানে সাংবাদিকরা এসেছেন। তাদেরকে সহায়তা করা ও নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। মিডিয়া সেন্টার থেকে তাদেরকে নির্বাচন ও গণভোট বিষয়ে তথ্য সরবরাহ করা হবে।

সচিব বলেন, বিদেশি সাংবাদিকদের সহযোগিতায় মিডিয়া সেন্টারে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট রাখা হয়েছে। সাংবাদিক ভাইদের জন্য নির্বাচন কমিশন থেকে একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে। আশা করছি সবাই এটি অনুসরন করবেন।

বিশেষ অতিথির বক্তৃতায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, দেশি-বিদেশি সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন বিষয়ে সকল তথ্য আন্তর্জাতিক মাধ্যমে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। প্রায় ৫৪০জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এখানে আসবেন। এর মধ্যে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন, আন্তর্জাতিক সংস্থা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা রয়েছেন। আমাদের মন্ত্রণালয় সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহায়তাপূর্ণভাবে কাজ করে আসছে যাতে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে জানতে পারে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর দপ্তর সংস্থার প্রধানগণসহ নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park