রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ অভিযানিক দল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) ২.৩০মিনিটে জয়পুরহাট জেলার সদর থানাধীন ভাদসা বাজার এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলম হোসেন(৪৩), সাং-কদম গাছী থানা ও জেলা জয়পুরহাট কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।