1. admin@weeklyprekkhapot.com : admin :
১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে : নাহিদ ইসলাম - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে : নাহিদ ইসলাম

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পঠিত

ঢাকা, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট):
ভূমিদস্যুতার কারণে ঢাকা-১১ আসনে কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন এই আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ঢাকা-১১ আসনে উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা। এই এলাকার শত শত মানুষকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। ৫ আগস্টের আগে প্রধান দুই দলের স্থানীয় নেতারাই ভূমি দখল করেছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় নাহিদ এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এখানে পর্যাপ্ত খেলার মাঠ নেই, পর্যাপ্ত স্কুল নেই, কর্মসংস্থান নেই, সরকারি হাসপাতাল নেই, সরকারি হাইস্কুল নেই, বর্ষা হলে রাস্তাঘাট তলিয়ে যায়। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য দূর করবো। যারা ভূমি হারিয়েছে তাদের ভূমি ফিরিয়ে দিবো অথবা অন্য ব্যবস্থা করবো।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশকে আধিপত্যবাদ এবং সন্ত্রাসবাদ মুক্ত করতে হবে। ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে। ১২ তারিখে এ অঞ্চলের মানুষ ভূমিদস্যু দখলদারদের ব্যালটের মাধ্যমে জবাব দেবে।

এ সময় নাহিদ ইসলাম ১১ দলীয় ঐক্যজোটের সকল প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, ১১ দলীয় ঐক্যজোট সরকার গঠনের ঐক্যজোট।

জনগণ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের লালকার্ড দেখাবে: ড. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যে অপকর্ম করে আওয়ামী লীগ জনগণকে কষ্ট দিয়েছিল, একই অপকর্ম একটি গ্রুপ ৬ আগস্ট থেকে শুরু করেছে। এই গ্রুপটি ব্যবসায়ী থেকে শুরু করে রাস্তার ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নিচ্ছে।

তিনি বলেন, ৫ আগস্টের রক্তের ঋণ শোধের দিন আগামী ১২ তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। জনগণ দুর্নীতিকে লালকার্ড দেখাবে, চাঁদাবাজ, মামলাবাজ, দখলারদের লালকার্ড দেখাবে। ভুয়া কার্ড ও ভুয়া আশ্বাসের রাজনীতির অবসান ঘটবে।

জামায়াতের আমির বলেন, দেশ ও জনগণের সেবা করার সুযোগ পেলে শহীদ ওসমান হাদি, আবু সাইদের স্বপ্নের বাংলদেশে আমরা গড়ে তুলব। এই জাতির ভাগ্য বদলের জন্য ৫ বছরই যথেষ্ট। দেশের ১৮ কোটি মানুষের হকের পাহারাদার হবে জামায়াত। সবার জন্য সমান আইন নিশ্চিত করা হবে, অপরাধে করলে কোনো দায়মুক্তি নেই। অপরাধ করলে শাস্তি পেতে হবে।

তিনি বলেন, আমরা যুবকদের হাতে দায়িত্ব দিতে চাই, বেকার ভাতা দিতে চাই না। কেননা বেকার ভাতার কথা বলার মানেই যুবকদের অপমান করা।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, আমাদের দেশে মা-বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। অগ্রাধিকার ভিত্তিতে এটা নিশ্চিত করা হবে। নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park