শুভংকর সরদার, সাতক্ষীরা প্রতিনিধি:
পাটকেলঘাটার কুমিরা রাঢ়ীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার (১২ জানুয়ারি, ২০২৪ ইং) সকাল ১১টায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন- কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সাংবাদিক বাবলু বিশ্বাস (বাবু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংবাদিক শাহিন বিশ্বাস, ইউপি সদস্য মোঃ মফিদুল ইসলাম,সার্বিক সহযগিতায় ছিলেন, মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূর্য পাল, সহকারী শিক্ষক মোঃ শেখ ইফতেখারুল আলম, সাইদুজ্জামান বিপ্লব, শেখ জাহিদুল কবির, জি এম শাইিন, মনজুর আলম, মোঃ শামিম হোসেন।
আরও উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলার প্রয়াত সাংবাদিক সুভাস চৌধুরীর জৈষ্ঠ্য কন্যা, উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা শিখা রানী চোধুরীসহ প্রমুখ।
শিশুদের মেধা বিকাশে লেখা পড়ার পাশাপাশি নৃত্য, লোকগীতি, আধুনিক, নজরুল সংগীত, দেশাত্ববোধক গান, দৌড়, কবিতা আবৃতি, বাংলা, গনিত, ইংরেজি লেখনীর মাধ্যমে কুইজ প্রতিযোগিতা হয়।
প্রতিযোগিতায় কুমিরা ইউনিয়নের সব কয়টি বিদ্যালয়ের প্রায় ৬০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন।
এসময় স্কুল মাঠে শত শত স্কুল শিক্ষার্থীদের অভিভাবক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযগিতা উপভোগ করেন।
শেষে প্রতিযোগিদের মাঝে পুস্কার বিতরন করা হয়।