1. admin@weeklyprekkhapot.com : admin :
সামাজিক সোসাইটি গঠনের মাধ্যমে চাঁদাবাজ মাদক সন্ত্রাস নির্মূল করব : ড. এম এ কাইয়ুম - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সামাজিক সোসাইটি গঠনের মাধ্যমে চাঁদাবাজ মাদক সন্ত্রাস নির্মূল করব : ড. এম এ কাইয়ুম

।। বাদল চৌধুরী ।।
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পঠিত


শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট):

পূর্ব বাড্ডায় আলিনগর সোসাইটির উদ্যোগে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনের বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুমের পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় ড.এম এ কাইয়ুম বলেন, ঢাকা ১১ আসনের প্রতিটি ইঞ্চি জায়গাকে এলাকা ভিত্তিক সামাজিক সোসাইটির অন্তর্ভুক্ত করা হবে।

বিভিন্ন সামাজিক সোসাইটির মাধ্যমে এলাকার উন্নয়ন করা ও মাদক সন্ত্রাস নির্মূল করা হবে। কেহ কোন চাঁদা বা সন্ত্রাস করতে চাইলে আমরা সকলে মিলে প্রতিহত করব।

তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে আমরা অনেক মামলা হামলা শিকার হয়েছি কিন্তু ণীতিগতভাবে দল থেকে সরে যায়নি।

তিনি আরও বলেন,আপনারা দেখছেন আমি অল্প বয়সে কাউন্সিলার হয়েছি। আমি লিংক রোড তৈরি করা, রাস্তা পানি গ্যাস এলাকার উন্নয়নে কাজ করেছি। আমি আপনাদের সন্তান সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব।

ড.এম এ কাইয়ুম বলেন,আপনারাসহ সারাদেশের মা বাবাদের কাছে আবেদন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকেসহ সারাদেশের সকল প্রার্থীকে জয়লাভ করে দেশ বিনির্মানে সহযোগিতা করবেন বলে আশাকরি।

পথসভায় এ-সময় শতশত মানুষের মধ্যে অন্যতম উপস্থিত ছিলেন ঢাকা উওর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এ জি এম শামসুল হক, বাডডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন, বাডডা থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেম্বার এম এ বাশার, সিরাজ মিয়া স্কুল নির্বাচনী কেন্দ্র প্রধান কাজী আনোয়ার হোসেন মিন্টু, বাডডা থানা বিএনপির নির্বাহী সদস্য ইমাজ উদ্দিন ইমান, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দীপক কুমার টাইগার, সোসাইটির সভাপতি মোবারক হোসেন ফকির ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন টিটু, মো: সালাউদ্দিন, আবদুর রাজ্জাক মিন্টু, ইমরান মাদবর, তাজিমুল হক, আলী হোসেন,এমরান হোসেন, আলেক হোসন, আবদুল আজিজসহ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park