1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মো: হাবিবুর রহমান:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৮ বার পঠিত
সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মোঃ হাবিবুর রহমান:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনামিকা মন্ডল(১৫) নামে এক স্কুল ছাত্রী নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর দক্ষিণহাটী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরী শেখরনগর দক্ষিণহাটী গ্রামের অটোরিকশা চালক নারায়ন মন্ডলের মেয়ে এবং রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্রী।
শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল বলেন, ঘটনার সময় রাতে নিহত অনামিকার বাবা-মা বাড়িতে ছিল না। তারা এক এনজিওতে গিয়েছিল। রাতে বাড়িতে এসে মেয়ের ঘরে গিয়ে দেখেন মেয়ের মরদেহ ঘড়ের আড়ার সাথে ঝুলছে।
তিনি আরও বলেন, শুনেছি একটি ছেলের সাথে অনামিকার প্রেম চলছিল এবং বিয়ে নিয়ে পরিবারের সাথে বিরোধ সৃষ্টি হয় অনামিকার। মূলত এই বিষয়ের জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ রাতেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়া দিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park