1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে দিনব্যাপী ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও পথসভা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে দিনব্যাপী ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও পথসভা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ০২ ফেব্রুয়ারি ২০২৬ (দৈরাস):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মুন্সিগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সিরাজদিখান উপজেলায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা রশুনিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় তাঁর এই গণসংযোগে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল থেকে রশুনিয়া বাস স্ট্যান্ড থেকে নির্বাচনি গণসংযোগের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের দানিয়াপাড়া, পূর্ব রশুনিয়া, পশ্চিম রশুনিয়া, ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠ, সিরাজদিখান বাজার সংলগ্ন শিকদার শপিং কমপ্লেক্স সংলগ্ন এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন।

এ সময় তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।

গণসংযোগকালে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সাধারণ মানুষের কাছে নিজেকে উপস্থাপন করেন। তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ সাধারণ মানুষের অধিকার ও ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন।

স্থানীয় ভোটাররা জানান, দীর্ঘদিন পর সরাসরি একজন প্রার্থীকে কাছে পেয়ে তাঁরা নিজেদের কথা বলার সুযোগ পেয়েছেন। দিনব্যাপী এই গণসংযোগে এলাকায় নির্বাচনি আমেজ আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে গণসংযোগে অংশ নেন সিরাজদিখান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিদির চৌধুরী সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. সুমন খান, আহ্বায়ক সদস্য শেখ মোহাম্মদ শিফাতুল ইসলাম জনি, বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি অর্পাসহ উপজেলা বিএনপি ও রশুনিয়া ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park