1. admin@weeklyprekkhapot.com : admin :
বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কাজ করবে না সরকার : নৌপরিবহন উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কাজ করবে না সরকার : নৌপরিবহন উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪ বার পঠিত

ঢাকা, ০২ ফেব্রুয়ারি ২০২৬ (দৈরাস):
দেশের বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না সরকার বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে তার সাথে জড়িত ব্যক্তিদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতির কারণে বন্দরের কার্যক্রম ব্যহত হচ্ছে। চট্টগ্রাম বন্দর এ বিষয় নিয়ে কাজ করছে। বন্দর বা দেশের জন্য যেটি মঙ্গলজনক বা কল্যাণকর, নৌপরিবহন মন্ত্রণালয় সেটি সমর্থন করে।

তিনি সকলকে দেশের স্বার্থে বন্দরকে সচল রাখার আহবান জানিয়ে বলেন, বন্দরে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার বাস্তবায়ন করবে না বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি বলেন, যে বিষয়ে এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত।

রমজানকে সামনে রেখে কতিপয় ব্যবসায়ী লাইটার জাহাজে পণ্য মজুদ করে দ্রব্য মূল্য বৃদ্ধির পায়তারা করছে উল্লেখ করে উপদেষ্টা জানান, এ সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিদিনই নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান মোবাইল কোর্ট পরিচালনা করছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের ভিত্তিতে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park