1. admin@weeklyprekkhapot.com : admin :
টিআইবি'র চেয়ারপার্সন মনসুর আহমেদ চৌধুরীর কর্মময়জীবনের আলোচনা সভা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

টিআইবি’র চেয়ারপার্সন মনসুর আহমেদ চৌধুরীর কর্মময়জীবনের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পঠিত

।। বাদল চৌধুরী ।।
ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৬ (দৈরাস):

রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ইয়েল পাঠচক্রের আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র চেয়ারপার্সন মনসুর আহমেদ চৌধুরীর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন টিআইব’র চেয়ারপার্সন মনসুর আহমেদ চৌধুরী।

এসময় তিনি সমাজের নানা শ্রেণী পেশার মানুষের আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান আলোচক ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল, মানবাধিকারকর্মী, সম্পাদক বিপ্লবী বার্তা ও কলামিস্ট, উপদেষ্টা, ইয়েল সোসাইটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদল চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবে অবস্থিত সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও সভাপতি বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড এবং রোজ খবরের প্রধান বার্তা সম্পাদক, প্রফেসর ডক্টর শহীদ মনজু, সিনিয়র সহসভাপতি, ইয়েল সোসাইটি, এস এম কিবরিয়া দিপু, সহসভাপতি, ইয়েল সোসাইটি, এইচএম মনিরুজ্জামান চেয়ারম্যান আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন।

বক্তারা বলেন, মনসুর আহমেদ চৌধুরী একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্বেও থেমে নেই। তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী মাস্টার্স উত্তীর্ণ ব্যক্তি।

তারা আরও বলেন, তিনি জাতিসংঘের মানবাধিকার ও প্রতিবন্ধী সংস্থার বিপুল ভোটে নির্বাচিত বাংলাদেশের সদস্য ছিলেন। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন। তিনি বহু হাসপাতাল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করনে ড. জহির বিশ্বাস,সভাপতি ইয়েল সোসাইটি।

উপস্থাপনা করেন কবি জান্নাতুল আরা ইফা, যুগ্ম-সচিব ইয়েল সোসাইটি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park