1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

সিরাজদিখানে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৩০ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ২৭ জানুয়ারি ২০২৬ (দৈরাস):

মুন্সীগঞ্জে সিরাজদিখানে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর চৌরাস্তায় মুন্সীগঞ্জ জেলা যুবদল নেতা ইকবাল হোসন’র সঞ্চালনায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ মমিন আলীর ফুটবল মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত অসংখ্য নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ আলহাজ্ব মোঃ মমিন আলীর ফুটবল মার্কার জয়সূচক বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

নির্বাচনী ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও কেয়াইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন সহ অনেকে ফুটবল মার্কার বিজয়ের লক্ষ্যে নির্বাচনী বক্তব্য রাখেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি আমার নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ-১ আসনে একটি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরী করবো। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল, মুক্ত গড়ে তুলবো।

নির্বাচনে পরিবেশ এবং আইনশৃঙ্খলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ ও আইনশৃঙ্খলা ভালো আছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park