1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে বিএনপি'র নির্বাচনী পথসভা ও অফিস উদ্বোধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

জয়পুরহাটে বিএনপি’র নির্বাচনী পথসভা ও অফিস উদ্বোধন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পঠিত

।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ২৭ জানুয়ারি ২০২৬ (দৈরাস):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অফিস উদ্বোধন করা হয়েছে।

চলমান নির্বাচনী প্রচার-প্রচারনার ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার আগে সদর উপজেলার পুরানাপৈল বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও রাতে শহরের বৈরাগীর মোরে বিএনপি’র অফিস উদ্বোধন করা হয়েছে।

পুরানাপৈল ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামসুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গুলজার হোসেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান,জেলা বিএনপির সাবেক সহসভাপতি এ্যাডঃ তানজীর আল ওহাব, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের জেলা কমিটির আহবায়ক আলমগীর হোসেন,সদস্য সচিব সামস্ মতিন, কমিটির ওয়ার্ড সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এছাড়াও জয়পুরহাট শহরের বৈরাগীর মোর এলাকায় বিএনপি’র অফিস উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট তানজির ওহাব, জয়পুরহাট সরকারি কলেজের সাবেক ভিপি আল আমিন, সবুজ ও বিএনপি নেতা ফজলে বিন রয়েল, স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহুরুল হকসহ নেতৃবৃন্দরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park