1. admin@weeklyprekkhapot.com : admin :
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর ২০তম বোর্ড সভা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর ২০তম বোর্ড সভা অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ২৮ বার পঠিত

ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৬ (দৈরাস):
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর পরিচালনা বোর্ডের ২০তম বোর্ড সভা সোমবার (২৬ জানুয়ারি) সকালে কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এতে সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে উপদেষ্টা পুলিশ স্টাফ কলেজে দক্ষ অফিসারদেরদের পদায়ন ও নিয়মিত বোর্ড সভা আয়োজনের নির্দেশ প্রদান করেন। তিনি কলেজের প্রশিক্ষণের মানোন্নয়নে গুরুত্বারোপ করেন যাতে বিদেশ থেকেও পুলিশ কর্মকর্তারা নিয়মিত কলেজে এসে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করতে পারে।

সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বোর্ডের সদস্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সহ বোর্ডের সদস্যগণ অংশগ্রহণ করেন।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর রেক্টর (অতিরিক্ত আইজিপি) ও বোর্ড সচিব কাজী মোহাম্মদ ফজলুল করিম সভা পরিচালনা করেন। সভায় পুলিশ স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ আয়োজন ও প্রশিক্ষণের ক্ষেত্র বিস্তৃতকরণ, অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো সংস্কার ও জনবল বৃদ্ধি, একাডেমিক এবং গবেষণা কার্যক্রমসহ প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park