1. admin@weeklyprekkhapot.com : admin :
পাঁচবিবিতে ২০০ পিস বুপ্রেনরফিন'সহ গ্রেফতার-১ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

পাঁচবিবিতে ২০০ পিস বুপ্রেনরফিন’সহ গ্রেফতার-১

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৩০ বার পঠিত

।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ২০ জানুয়ারি ২০২৬ (দৈরাস):

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন গোপালপুর এলাকা থেকে নেশাজাতীয় ২০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী, ফিরোজা বেগম ওরফে মুন্নি (৩৪), স্বামী- জসিম উদ্দিন, সাং-উত্তর গোপালপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামি ফিরোজা বেগম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

সোমবার (১৯ জানুয়ারি) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি টহল টিম টহল ডিউটি করা কালিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন গোপালপুর এলাকায় মাদক বিক্রয় করছে। র‌্যাব-৫, সিপিসি-৩ এর টহল টিম বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন গোপালপুর এলাকায় ঘটনাস্থলে পৌছামাত্র ০১ জন মহিলা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব-৫, সিপিসি-৩ এর টহল টিম তাকে আটক করে। অতঃপর ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে মহিলা র‌্যাব সদস্য দ্বারা ফিরোজা বেগমকে শালিনতা বজায় রেখে দেহ তল্লাশীকালে তাদের নিজ হাতে বের করে দেয়া অবৈধ মাদকদ্রব্য ২০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park