।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ১৫ জানুয়ারি ২০২৬ (দৈরাস):
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মালখানগর ইউনিয়নের নাইশিং গ্রামে আনোয়ার দারুস সুন্নাত ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
মাদ্রাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন মুন্সিগঞ্জ (সিরাজদিখান শ্রীনগর-১) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপি’র সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। পরে মতিন ছৈয়ালের সভাপতিত্বে এবং সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমনের সঞ্চালনায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুর ধীরন, সাবেক সাধারণ সম্পাদক আলী আনসার মোল্লা, মালখানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আখতারুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বয়রাগাদী ইউনিয়নের বিএনপি’র সভাপতি হাবিব সরকার, মালখানগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার মোল্লা, দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
শেখ মো.আব্দুল্লাহ প্রধান অতিথির বক্তৃতায় যুব সমাজের উদ্দেশ্যে বলেন, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নামাজ মানুষকে সঠিক পথ দেখায় এবং মন মানসিকতা ভালো রাখে।
তিনি এলাকার মুরুব্বীদের বলেন যুব সমাজকে মসজিদ মুখী করতে হবে যাতে করে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আগ্রহী হয়।