1. admin@weeklyprekkhapot.com : admin :
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত

।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ১৪ জানুয়ারি ২০২৬ (দৈরাস):

আপিলে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার শিখা।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে হওয়া আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন। ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অংশ নিতে আর কোনও বাধা থাকলো না।

ভিডিও বার্তায় জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার শিখা এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ জানুয়ারি জয়পুরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া এই প্রার্থীসহ দুটি আসনে ৭ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এদের মধ্যে জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার মনোনয়ন ফরমে এক শতাংশ ভোটারের নামের ভুল থাকায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। পরে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। সাবেকুন নাহার শিখার আপিল নম্বর ৩১১ ।

আপিল শুনানি শেষে সাবেকুন নাহার শিখা বলেন, নির্বাচন কমিশনে করা আমার আপিল মঞ্জুর হয়েছে। আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই এক সপ্তাহ আমাদের জন্য ভিন্নরকম অভিজ্ঞতা ছিল। দেশে-বিদেশে অনেকেই দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী, জালাল উদ্দীন মণ্ডল, খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেনের মনোনয়ন বাতিল করা হয়।

এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী, আমিনুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

উল্লেখঃ দুটি আসনে ‌মনোনয়ন দাখিলকারী ১৫ জনের মধ্যে ৭ জনের মনোনয়ন বাতিল হলেও ৫ জন প্রার্থী বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। এদের মধ্যে এখন পর্যন্ত তিন জনের মনোনয়ন বৈধ করেছে নির্বাচন কমিশন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park