1. admin@weeklyprekkhapot.com : admin :
মুন্সীগঞ্জে ট্রলার ডুবিতে নিখোঁজ ইউপি সদস্যের লাশ উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মুন্সীগঞ্জে ট্রলার ডুবিতে নিখোঁজ ইউপি সদস্যের লাশ উদ্ধার

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

মুন্সীগঞ্জ, ১৯ ডিসেম্বর ২০২৩ (প্রেক্ষাপট):
মুন্সীগঞ্জে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায়  নিখোঁজের ৩ দিন পর দুই ব্যক্তির মরদহ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর, ২০২৩ ইং) ভোরে ওই দুই মরদেহের মধ্যে একটি ঘটনাস্থলের পাশেই অপরটি টঙ্গীবাড়ি উপজেলার চৌসার গ্রামের পদ্মা নদী এলাকায় ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা লাশ দুটি উদ্ধার করে হাসাইল বাজার এলাকায় নিয়ে আসে।

এ সময় নিহতের স্বজনরা তাদের লাশ দেখে সনাক্ত করে। উদ্ধার হওয়া দুই মরদেহ হলো মুন্সীগঞ্জের  সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন অর রশিদ।

এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট ৪ মরদেহ উদ্ধার করা হয়েছে।

সিরাজদিখানের মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মৃত আরজ খানের ছেলে ইউপি সদস্য হারুন অর রশিদের লাশ বাড়িতে নিয়ে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্না ও হাজার হাজার মানুষ এক নজর দেখতে আসেন।

মঙ্গলবার দুপুর ২ তালতলা বাজার জামে মসজিদ মাঠে জানাজা দেওয়া হয়েছে। এরপর গোড়াপীপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park